১১ টি মোবাইল সহ তিন ছিনতাইকারী আটক - The News Lion

১১ টি মোবাইল সহ তিন ছিনতাইকারী আটক




দি নিউজ লায়ন ; আবারও বড় সাফল্য পেলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চুরি যাওয়া ১১ টা মোবাইল সহ ৩ জনে কে  আটক করলো কেশিয়াড়ি থানার পুলিশ। প্রসঙ্গত কয়েকদিন আগে কালীপুজোর সময়  বেশ কিছু মোবাইল ফোন চুরি হওয়ার অভিযোগ দায়ের হয় কেশায়াড়ি থানায়। 


অভিযোগ পেয়ে কেশিয়াড়ি থানার পুলিস তদন্তে নেমে ৩ জন ছিনতাই বাজ সহ ১১ টি মোবাইল উদ্ধার করে। শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে  একথা জানান পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা পুলিশ মহকুমা আধিকারিক সুমন কান্তি ঘোষ,সাথে ছিলেন কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালাদার।পুলিশের এই সাফল্যকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। 


পুলিশ চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন গুলি দ্রুত উদ্ধার  করায় খুশি ওই এলাকার বাসিন্দারা।উদ্ধার করা মোবাইল ফোন গুলি যাদের  তাদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সেই সঙ্গে   আটক তিন ছিনতাই কারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে তাদের  সাথে  আর কারা জড়িত  তা জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.